বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
দেশজুড়ে
গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় সোয়া কোটি টাকার হেরোইন উদ্ধার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৮ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজশাহীর গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার করেছে এসআরবি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে এসআরবি-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।  

এর আগে, বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কবুতরপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ সব মাদক উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কবুতরপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে দুটি লাল রঙের শপিং ব্যাগ উদ্ধার করে এসআরবি-৫ রাজশাহীর একটি দল। উদ্ধারকৃত একটি ব্যাগে ৫২৮ গ্রাম সাদা-ধূসর রঙের হেরোইন পাউডার এবং অপর ব্যাগে ছয়টি পলিপ্যাকে মোট ৬৪৫ গ্রাম একই ধরনের পাউডার পাওয়া যায়। সব মিলিয়ে এর ওজন ১ কেজি ১৭৩ গ্রাম।

পরে উদ্ধার করা মাদক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেি এসআরবি।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  গোদাগাড়ী   হেরোইন   উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close