বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর      ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৫ হাজার চিকিৎসক নিয়োগ      মধ্যপ্রাচ্যের সংকট শেষ হলে তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর      ‘জানুয়ারিতে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন’      জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান      শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত      একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠন শুনানি আজ      
অর্থনীতি
বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন কর্মসূচিতে এনসিসি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৮ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

পরিবেশবান্ধব শিল্প ও প্রযুক্তিনির্ভর উদ্যোগে অর্থায়ন বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন কর্মসূচিতে অংশ নিয়েছে এনসিসি ব্যাংক পিএলসি।

এ লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পৃথক দুটি চুক্তি স্বাক্ষর করেছে এনসিসি ব্যাংক। চুক্তি অনুযায়ী, ‘গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রি খাতে পুনঃঅর্থায়ন স্কিম’ এবং ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে উন্নয়ন প্রকল্পে পুনঃঅর্থায়ন স্কিম’-এর আওতায় অর্থায়ন করা হবে। প্রতিটি স্কিমে ১ হাজার কোটি টাকা করে তহবিল রয়েছে। এর ফলে পরিবেশবান্ধব শিল্পায়ন ও প্রযুক্তিনির্ভর উদ্যোগে অর্থায়নের সুযোগ আরও বাড়বে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এবং বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়ন বিভাগের পরিচালক এ কে এম নূরুন্নবী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় এনসিসি ব্যাংকের ইভিপি ও টেকসই ও নারী ব্যাংকিং বিভাগের প্রধান নিঘাত মমতাজসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় সবুজ কারখানা নির্মাণ, পরিবেশবান্ধব শিল্প অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগে অর্থায়নের সুযোগ তৈরি হবে। পাশাপাশি বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আরও পরিবেশসম্মত ও সম্পদ-সাশ্রয়ী উৎপাদন ব্যবস্থায় রূপান্তরেও এ অর্থায়ন সহায়ক হবে।

এনসিসি ব্যাংকের জন্য এ উদ্যোগ টেকসই অর্থায়নের পরিধি বাড়ানোর পাশাপাশি কার্বন নিঃসরণ ও শিল্প খাতের কার্বন পদচিহ্ন কমানোর লক্ষ্যগুলোর সঙ্গে অর্থায়নকে আরও কার্যকরভাবে যুক্ত করার সুযোগ তৈরি করবে।

পরিবেশবান্ধব প্রযুক্তি ও জ্বালানি-সাশ্রয়ী অবকাঠামোতে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে এ পুনঃঅর্থায়ন কর্মসূচি দেশের শিল্পায়নকে পরিবেশসম্মত প্রবৃদ্ধির ধারায় এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close