বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
দেশজুড়ে
লাকসামে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫১, মুচলেকায় মুক্ত ৪০
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার লাকসাম উপজেলায় কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ জন কিশোর-কিশোরীকে আটক করেছে থানা পুলিশ। পরে ৪০ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং বাকি ১১ জনকে গ্রেপ্তার দেখিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় তিন ঘণ্টাব্যাপী বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

অভিযানের বিষয়টি নিশ্চিত করেন লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন নাহার লাইলী।

তিনি বলেন, ‘আটক ব্যক্তিদের পরিচয় ও কার্যক্রম যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার পর লাকসাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং উপজেলার একাধিক ইউনিয়নে একযোগে অভিযান চালায় পুলিশের পৃথক দল। এ সময় বিভিন্ন অলিগলিতে রাতের বেলায় আড্ডা দেওয়া, মোটরসাইকেলে সন্দেহজনকভাবে চলাচলসহ বিভিন্ন কর্মকাণ্ডের ভিত্তিতে সন্দেহভাজন কিশোর ও তরুণদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্কও রয়েছে।

এ ছাড়া মোবাইল ফোনে গেম খেলছিল—এমন কয়েকজনকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। আটকের পর তাদের পরিচয় ও কর্মকাণ্ড যাচাই-বাছাই করে ৪০ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। অন্য ১১ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

কিশোর গ্যাং ও অপরাধপ্রবণ কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close