বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
শিক্ষা
উন্নত প্রশিক্ষণের জন্য শিক্ষকদের চীনে পাঠাতে পারি : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৮ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তিনি এ পরিদর্শন করেন।

এ সময় চীনের গুয়াংডং ফাইন্যান্স অ্যান্ড ট্রেড ভোকেশনাল কলেজের ভাইস চ্যান্সেলর লিন বিনের নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল। 

এরপর তারা কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় এহছানুল হক মিলন বলেন, ‘চীন কারিগরি ক্ষেত্রে দক্ষ এবং অনেক উন্নতি করেছে। তাদের সেই দক্ষতা কাজে লাগিয়ে ও তাদের সহযোগিতা নিয়ে এখানে সময়োপযোগী কারিগরি শিক্ষা চালু করা হবে।’

‘উন্নত প্রশিক্ষণের জন্য আমরা শিক্ষকদের চীনে পাঠাতে পারি। এছাড়া, চীনা ভাষাসহ কারিগরি শিক্ষার জন্যও চীন থেকে শিক্ষকদের আনা হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক দীর্ঘদিনের। দুই দেশের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের শিক্ষাখাত লাভবান হবে বলে আমার বিশ্বাস।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট   এহছানুল হক মিলন   কারিগরি শিক্ষা   চীন   কারিগরি প্রশিক্ষণ   চীনা শিক্ষক   কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ   বাংলাদেশ-চীন শিক্ষা সহযোগিতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close