বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
দেশজুড়ে
বান্দরবানের রাজার গোদারপাড়াকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানে রাজার গোদারপাড়াকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রাজার গোদারপাড়ায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এবং গ্রাউসের বাস্তবায়নে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভানু মারমা রাজার গোদারপাড়াকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা করেন।

এ সময় তিনি উপস্থিত স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন স্বাস্থ্যসচেতনতামূলক পরামর্শ দিয়ে বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা করেই আমাদের কাজ শেষ নয়। আমাদের সবাইকে রাজার গোদারপাড়াকে আরও সুন্দরভাবে সাজাতে হবে এবং রোগব্যাধি থেকে মুক্ত রাখতে হবে।

বান্দরবান সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভানু মারমা শিশুদের নিয়মিত টিকা প্রদানের পাশাপাশি কারও কোনো ধরনের শারীরিক অসুস্থতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের ডা. তাহামিনা করিম রুপা, বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দায়িত্বে নিয়োজিত মো. আলী আকবর, গ্রাউসের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সোনিয়া আফরোজ, বান্দরবান প্রেসক্লাবের নির্বাহী সদস্য কৌশিক দাশ, সদস্য রাহুল বড়ুয়া ছোটনসহ রাজার গোদারপাড়ার বিভিন্ন বাসিন্দা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এবং গ্রাউসের বাস্তবায়নে বান্দরবানের ৩ নম্বর ওয়ার্ডের রাজার গোদারপাড়াকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা করার লক্ষ্যে ইতিপূর্বে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। বিশেষ করে সবার মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পর্কে ব্যাপক ধারণা তৈরি এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের জন্য বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

রাজার গোদারপাড়াকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা করতে স্থানীয় বাসিন্দারা নানাভাবে সহযোগিতা করেছেন। তারা আগের চেয়ে আরও বেশি সচেতন হয়েছেন। পাশাপাশি নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার পাশাপাশি স্বাস্থ্যসচেতনও হয়ে উঠেছেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close