বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
দেশজুড়ে
নীলফামারীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘তথ্যের অবাধ প্রবাহই পারে দুর্নীতি রুখতে’- এই প্রতিপাদ্যে নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে জেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এই প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতায় নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় ও নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষার্থীরা তথ্যের অবাধ প্রবাহ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকারের গুরুত্ব নিয়ে প্রাণবন্ত যুক্তি-তর্ক উপস্থাপন করেন।]

প্রতিযোগিতায় নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় বিজয়ী এবং নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। 

সেরা বিতার্কিক নির্বাচিত হন নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল রওজা সুষমি।

প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন সনাকের সদস্য মো. মিজানুর রহমান লিটু। বিচারকমণ্ডলীতে ছিলেন সনাকের সদস্য তাহমিনুল হক ববী, রত্না চৌধুরী এবং জেলা শিক্ষা দপ্তরের সহকারী পরিদর্শক মো. মশিউর রহমান।

এর আগে সনাকের সভাপতি মো. আকতারুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান।

আয়োজকরা জানান, আগামী ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নীলফামারীতে দুর্নীতি   দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close