শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
প্রিয় ক্যাম্পাস
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঋতস্বরের নবীন বরণ
ববি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠন ‘ঋতস্বর’-এর উদ্যোগে ২০২৬ সালের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে আয়োজিত এ অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিকতায় নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঋতস্বরের প্রতিষ্ঠাতা সদস্য শাকিল বিশ্বাস ও সম্পাদক অরিত্রিকা।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে শাকিল বিশ্বাস বলেন, “বিশ্ববিদ্যালয়জীবনে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার মাধ্যমে জ্ঞানের বিকাশ ঘটে। আজকের তরুণরাই আগামী দিনে সমাজকে আলোকিত ও সমৃদ্ধ করবে।”

তিনি আরও বলেন, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ ধারণ করে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হলে শিক্ষার্থীদের জ্ঞান ও জানার পরিধি আরও বিস্তৃত হবে। এ সময় তিনি নবীন শিক্ষার্থীদের সংগঠনের বিভিন্ন কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী শিথী মজুমদার বলেন, “ঋতস্বরের মতো একটি ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের এমন আয়োজনে আমি অভিভূত ও আনন্দিত। আমি বিশ্বাস করি, সংগঠনটি সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় জ্ঞানচর্চার একটি আদর্শ মাধ্যম হয়ে উঠবে। আমি এ সংগঠনের সাফল্য কামনা করছি।”

এ সময় আরও বক্তব্য দেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী অপূর্ব বৈদ্য এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয়, জয়জিৎ ও লিখন। বক্তারা নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনে পড়াশোনার পাশাপাশি নিজেদের দক্ষতা ও সৃজনশীলতা বিকাশ, মানবিক মূল্যবোধের চর্চা এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুবর্ণা গুপ্ত ও বিথী রায়। এতে সভাপতিত্ব করেন একই বিভাগের শিক্ষার্থী ও ঋতস্বর, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সদস্য অনিন্দ শুভ্র।

আয়োজনের বিষয়ে ঋতস্বরের প্রতিষ্ঠাতা সদস্য শাকিল বিশ্বাস বলেন, “নবীন শিক্ষার্থীদের সঙ্গে সংগঠনের পরিচয় করিয়ে দেওয়া এবং তাদের বিশ্ববিদ্যালয়জীবনের শুরুটিকে আনন্দময় করে তুলতেই এ আয়োজন করা হয়েছে।”

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  বরিশাল বিশ্ববিদ্যালয়   ঋতস্বর   নবীন বরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close