শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      
আন্তর্জাতিক
সম্পর্ক আরও গভীর করতে বাংলাদেশ-সৌদি শীর্ষ বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আব্দুল্লাহ আল সৌদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি উঠে আসে। পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, জনশক্তি রপ্তানি, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্ব দেন। বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগ বাড়ানোর সুযোগ এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে আলোচনা করেন তিনি।

এ সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ককে আরও এগিয়ে নিতে তার দেশের আগ্রহের কথা জানান। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়েও বৈঠকে মতবিনিময় হয়।

বৈঠকে বাংলাদেশ-সৌদি সম্পর্কের বিদ্যমান সহযোগিতাকে আরও বিস্তৃত করার পাশাপাশি ভবিষ্যতে বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি ও উন্নয়ন অংশীদারত্বের ক্ষেত্রে নতুন সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।


কেকে/সাশ 






আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ-সৌদি শীর্ষ বৈঠক  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close