শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      
প্রিয় ক্যাম্পাস
গবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত
গবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ‘ইমপাওয়ারিং ফার্মাসিস্ট টু পাওয়ার হেলথ কেয়ার ফিউচারস’ শীর্ষক প্রতিপাদ্যে বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৬ পালিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগে দিবসটি পালিত হয়। 

দিবস ঘিরে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের উদ্ভোধন হয় এবং উপস্থিত অতিথিরা দিবসটির উদ্দেশ্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। 

দিবসটির গুরুত্ব তুলে ধরে ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া আহমেদ তন্বী বলেন,  ‘প্রতি বছর ২৫ সেপ্টেম্বর বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালন করা হয়। এবারের প্রতিপাদ্যে পরিবেশের বার্তা দেয়। বাংলাদেশের প্রেক্ষাপটে ফার্মাসিস্টদের ক্ষমতায়নের জন্য জরুরি মাত্র ইন্ডাস্ট্রি বেসড না থাকা, হসপিটাল এবং কমিউনিটি ফার্মাসিস্টদের শক্তিশালী করা তাহলেই যেই এন্টিবায়োটিক রেসিস্টেন্স বা ড্রাগ ইরেশনাল ইউজ বন্ধ করা সম্ভব। স্বাস্থ্যখাতে উন্নতির জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়ন জরুরি।’

অধ্যাপক ড. আবুল হোসেন বলেন, ‘বাংলাদেশে নিরাপদ ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ ব্যবহার এবং অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে ফার্মাসিস্টরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কমিউনিটি ও হাসপাতাল—উভয় ক্ষেত্রেই রোগীকে সঠিক পরামর্শ ও ওষুধ ব্যবস্থাপনা নিশ্চিত করা আমাদের লক্ষ্য।’

ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফারজানা পারুল ভবিষ্যৎ ফার্মাসিস্টদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরাই আগামী দিনের দক্ষ, মানবিক ও দায়িত্বশীল ফার্মাসিস্ট। তাই শুধু ভালো পেশাজীবী নয়, একজন ভালো মানুষ হিসেবেও নিজেদের গড়ে তোলো। আসুন, জ্ঞান, নৈতিকতা ও সেবার মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী করি।’

অনুষ্ঠানে স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফুয়াদ হোসেন, ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক মোহাম্মদ শাহ আলম এবং ফার্মেসি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  গবি   বিশ্ব ফার্মাসিস্ট দিবস   পালিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close