বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
ডেঙ্গুতে প্রাণ গেল কুবির সাবেক শিক্ষার্থী সুমন শেখের
কুবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১১:৫০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী সুমন শেখ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর সেন্ট্রাল হসপিটাল লিমিটেডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সুমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সহপাঠী শাহরিয়ার আহমেদ। তিনি জানান, অসুস্থ হয়ে গত বৃহস্পতিবার সুমন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে শনিবার পর্যন্ত চিকিৎসা নেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় সেন্ট্রাল হসপিটাল লিমিটেডে স্থানান্তর করা হয়। হাসপাতালে ভর্তির পর থেকেই তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।

শাহরিয়ার আহমেদ বলেন, হাসপাতালে তিনি ও সুমনের এক বোনের জামাই রয়েছেন। পরিবারের সদস্যদের মৃত্যুর খবর জানানো হয়েছে। তারা হাসপাতালে আসছেন। মরদেহ বাড়িতে নেওয়ার প্রক্রিয়াও চলছে। রাতে সম্ভব হলে মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেওয়া হবে। তবে পরিবারের সদস্যদের পৌঁছানো এবং হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার ওপর বিষয়টি নির্ভর করছে।

জানা গেছে, সুমন শেখের বাড়ি মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর এলাকায়।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা বিশ্ববিদ্যালয়   ডেঙ্গু  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close