বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● হাম উপসর্গে আরও ৭ জনের প্রাণহানি       ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      
দেশজুড়ে
স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, ভিডিও ভাইরাল
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৮:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজালুর রহমান তালুকদার লিংকন ও সহকারী শিক্ষক আসমা খাতুনের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঘটনাটি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে এ ঘটনার ১ মিনিট ৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। 

বিদ্যালয় সূত্র জানায়, ঘটনাটি গত ৭ অক্টোবর দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষের।

প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজালুর রহমান তালুকদার বর্তমান কর্মস্থলে যোগদান করেন ২০১১ সালের ২৩ এপ্রিল। তিনি চাকরিতে প্রবেশ করেন ২০০৩ সালের ২৩ এপ্রিল। একই স্কুলের সহকারী শিক্ষক আসমা খাতুন বর্তমান কর্মস্থলে যোগদান করেন ২০১০ সালের ২০ জানুয়ারি। তিনি চাকরিতে প্রবেশ করেন ২০০০ সালের ২০ জুন। 

আফজাল হোসেন ও আসমা বেগমের নিজের পছন্দমত বিয়ে হয় ২০০৪ সালে। বিয়ের কিছুদিন পর থেকে তাদের সংসারে দাম্পত্য জীবনে কলহ শুরু করে। এরই মধ্যে তাদের সংসারে জন্ম নেয় এক কন্যা সন্তান। সে স্কুল ও কলেজের গন্ডি পেরিয়ে এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

প্রায় ১৪ বছর যাবত পারিবারিক কলহের নিস্পত্তিতে বিজ্ঞ আদালতে মামলা চলমান। এরই মধ্যে গত ৬ অক্টোবর বিভিন্ন বিষয়ে নিয়ে বিদ্যালয়ের অফিস কক্ষেই বাকবিতন্ডা চলছিল। হঠাৎ স্ত্রী ক্ষেপে গিয়ে স্বামী প্রধান শিক্ষককে বেত (বাঁশের কঞ্চি) দিয়ে পেটাতে থাকেন। এমন সময় প্রধান শিক্ষক অন্য শিক্ষকদের ভিডিও করতে বলে তিনি (প্রধান শিক্ষক) উল্টো মারমুখী হোন। 

ভিডিওতে দেখা যায় একজন শিক্ষক ফেরানোর চেষ্টা করছেন আরেকজন ভিডিও করছেন। হট্ট্রগোল শুনে বাহিরের কিছু লোকজনও চলে আসে এবং তারাও ভিডিও ধারণ করে। বিষয়টি আর সামনে আসেনি। গত ১২ অক্টোবর আবারও তারা মারমুখী অবস্থায়। তখন নিকটাত্মীয় একজনের মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি অবগত হয়ে হতবাক সংশ্লিষ্ট প্রশাসনের সকল স্তরের কর্মকর্তারা। মুহুর্তেই ভিডিও প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়াসহ অনলাইনে ছড়িয়ে পড়ে। দেশব্যাপী ঝড় তুলে শিক্ষক দম্পত্তির ভিডিও।

শিক্ষক স্ত্রী আছমা খাতুনের আনুষ্ঠানিক বক্তব্য গনমাধ্যমকে না দিলেও শিক্ষা অফিসের উর্ধ্বতন কর্মকর্তাকে তিনি জানান, তার স্বামী অন্য মহিলাদের খুনসুটি করে থাকেন। তিনি তার একমাত্র মেয়েকে নিয়ে ময়মনসিংহ শহরে থাকেন। আর তার স্বামী থাকেন বাড়িতে। অল টাইম তিনি মোবাইলে ব্যস্ত থাকেন।
  
প্রধান শিক্ষক আফজালুর রহমান জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। মাঝেমধ্যে সেই বিরোধ বিদ্যালয় পর্যন্ত গড়ায়। ঘটনার দিনও এমন বিরোধের জেরে মারামারি হয়। তিনিই সহকর্মী শিক্ষকদের দিয়ে ভিডিও করতে বলেন। তাদের মধ্যে ১০-১৫ বছরের বেশি সময় ধরে দূরত্ব রয়েছে। তবে তাদের বিবাহবিচ্ছেদ হয়নি। পারিবারিক বিরোধের জেরে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

বিদ্যালয়ে এমন ঘটনা ঘটানো ঠিক হয়নি বলে স্বীকার করেন আফজাল হোসেন। তিনি বলেন, আগে আরও দু-তিনবার বিদ্যালয়ে তাদের মধ্যে এ ধরনের ঘটনা ঘটেছিল।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ‘ভিডিওটি পাওয়ার পর উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তার প্রতিবেদন পাওয়ার পর পরই পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধ্বতন কর্মকর্তা বরাবর পাঠানো হবে। ঘটনা পারিবারিক, স্কুলে এমন ঘটনা ঘটানো কোনভাবেই কাম্য নয়। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এমন ঘটনায় মন্ত্রণালয় পর্যন্ত টটস্থ। এর উপযুক্ত বিচার হবে, যাতে করে ভবিষ্যৎ সরকারি কোনো কর্মচারী এমন দুঃসাহস না দেখাতে পারে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ফুলবাড়িয়া   স্কুল   অফিস কক্ষ   শিক্ষক   দম্পতি   মারামারি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close