বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● হাম উপসর্গে আরও ৭ জনের প্রাণহানি       
দেশজুড়ে
ওয়ার্ড বিএনপির সভাপতির হাতে লাঞ্ছিত স্কুল শিক্ষিকা
রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১০:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে তর্কের জেরে ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল মোল্লার হাতে মারধরসহ লাঞ্ছিত হয়েছেন কালনী হিড়নাল উচ্চবিদ্যালয়ের শিক্ষিকা একরামুনন্নেছা বিউটি।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

হামলার শিকার শিক্ষিকা একরামুন্নেছা বিউটি জানান, সরকার পরিবর্তনের ২০২৪ সালের আগস্ট মাসের ১০-১২ তারিখে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবজান মোল্লার সঙ্গে একটি প্রাইমারি স্কুলের চুপিসরে কমিটি গঠন নিয়ে তর্ক হয়। ওই তর্কের জেরে বুধবার দুপুরে স্কুল লাইব্রেরিতে প্রবেশ করে প্রধান শিক্ষকের নির্দেশে প্রথমে লাঞ্ছিত করে। একই সময় কিল-ঘুষি দিয়ে মারাত্নক আহত করে। এ সময় উপস্থিত শিক্ষকরা বাঁধা দিতে গেলে তাদের আওয়ামীগের দোসর বলে গালিগালাজ করে চলে যায় আফজাল মোল্লা।  

এ সব বিষয়ে অভিযুক্ত আফজাল মোল্লা বলেন, ‘বিউটি আওয়ামীলীগের দালাল। তার বিষয়ে জানতে সরাসরি কথা বলবো।’ এ কথা বলেই ফোনে কথা বলা বন্ধ করে দেন তিনি। অভিযুক্ত প্রধান শিক্ষক তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। 

এ সব বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম আব্দুল্লাহ বিন শফিক বলেন, ‘ঘটনা তদন্ত চলছে। বিষয়টি দেখবো।’

কেকে/এআই 


আরও সংবাদ   বিষয়:  কালনী   ওয়ার্ড   বিএনপি   সভাপতি   লাঞ্ছিত   স্কুল   শিক্ষিকা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close