শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
বুটেক্সের দ্বিতীয় সমাবর্তন, নিবন্ধনের সময় বাকি আর মাত্র ৫ দিন
বুটেক্স প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১১:০১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) দ্বিতীয় সমাবর্তন উপলক্ষে চলছে গ্র্যাজুয়েটদের রেজিষ্ট্রেশন কার্যক্রম। ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই রেজিষ্ট্রেশন কার্যক্রম শেষ হবে ২০ অক্টোবর। রেজিষ্ট্রেশনের সময় বাকি রয়েছে ৫ দিন। 

২০২৭ সালের ২১ জানুয়ারি বুটেক্সে দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। বুটেক্সের ৪৫তম থেকে ৪৭তম ব্যাচের গ্রাজুয়েট শিক্ষার্থীদের পাশাপাশি অধিভুক্ত ন্যাশনাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (এনটেক) ও টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (টিটেক) দ্বিতীয় থেকে চতুর্থ ব্যাচের শিক্ষার্থীরা এবং অন্যান্য অধিভুক্ত কলেজগুলোর ষষ্ঠ থেকে নবম ব্যাচের শিক্ষার্থীরা এ সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন। পাশাপাশি নির্ধারিত শর্ত অনুযায়ী, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি এর পর বিএসসি, এমএসসি ও এমবিএ প্রোগ্রামের নির্দিষ্ট ব্যাচের প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ শিক্ষার্থী ও গবেষকেরা সমাবর্তনে অংশ নিতে পারবেন।

এদিকে গ্র্যাজুয়েটরা নির্ধারিত সমাবর্তনে অংশগ্রহণ করতে না পারলে, পরবর্তী কোন সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ থাকবে না বলে প্রশাসন থেকে জানানো হয়েছে। ফলে আগ্রহী গ্র্যাজুয়েটদের নির্ধারিত সময়ের মধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে।

আবেদনের সময়সীমা বাড়ানোর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, নির্বাহী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত সময় বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই। তবে নিবন্ধনের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সময়সীমা বাড়ানো হবে কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এ ক্ষেত্রে নিবন্ধনে শিক্ষার্থীদের সাড়া কেমন পাওয়া যায়, তার ওপর পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করতে পারে।

উল্লেখ্য, গতবছর ২৭ ডিসেম্বর বুটেক্স কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছিলো  প্রথম সমাবর্তন। যেখানে অংশগ্রহণ করেন চার হাজারেরও অধিক গ্র্যাজুয়েট।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close