শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
গবির আইন বিভাগে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১১:০৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আইন বিভাগের (স্নাতক) ২৭ তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বরে আয়োজন সম্পন্ন হয়।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভাগের সহকারী অধ্যাপক ফারাহ ইকবাল বলেন, ‘আইন বিভাগের ২৭ তম ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা জীবনের বছরের পরিসমাপ্তি হয়েছে। তাদের জীবন সুন্দর সাফল্যমন্ডিত হোক এ কামনাই করি।’

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ‘আইন বিভাগ শুধু একটি ডিগ্রি অর্জনের জায়গা নয়, বরং এটি মানুষের অধিকার রক্ষা ও চরিত্র গঠনের একটি বড় মাধ্যম। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যকার সুসম্পর্ক এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ রাখাও জরুরী। শিক্ষার্থীরা  কর্মজীবনে প্রবেশ করে সততা, নিষ্ঠা এবং ন্যায়বিচারের পক্ষে কাজ করবে এ প্রত্যাশা রইলো।’

অনুষ্ঠানের সভাপতি সহযোগী অধ্যাপক মোহাম্মদ আকতারুল আলুম চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীরা তাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে, লক্ষ্য ঠিক রেখে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয় ও অভিভাবকের সুনাম অক্ষুণ্ন রাখবে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি অর্জিত শিক্ষা ও নৈতিক মূল্যবোধকে ধারণ করে আমাদের ছাত্র-ছাত্রীরা সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিজেদের উৎসর্গ করবে। কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে সত্য, সততা ও ন্যায়বিচারের নীতি আঁকড়ে ধরে তারা একটি সুন্দর সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।’

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান, ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান, ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক মো. শাহ আলম, বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মনোরম আয়োজনের সমাপ্তি ঘটে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close