শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ইনানীর টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৪      ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      
আন্তর্জাতিক
দিল্লিতে বিক্ষোভ: অভিজিৎকে গ্রেপ্তার দেখাল পুলিশ, নেহা মুক্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১০:৫৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ মিছিলের আগে প্রতিরোধমূলক হেফাজতে নেওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। অন্যদিকে, অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এইআইএসএ) প্রধান নেহা বোরাকে শনিবার সকালে মুক্তি দেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ মিছিলে যোগ দিতে যাওয়ার পথে তাদের আটক করা হয়। পরে অভিজিৎকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬ ও ১৭০ ধারায় গ্রেপ্তার করা হয়। শনিবার (১৭ অক্টোবর) তাকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের (এসইএম) আদালতে হাজির করার কথা রয়েছে।

অন্যদিকে, দিল্লি পুলিশ আইনের ৬৫ ধারায় আটক-সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর নেহা বোরাকে ছেড়ে দেওয়া হয়।

সিজেপির আইনবিষয়ক প্রধান রত্না সিং অভিযোগ করেছেন, অভিজিৎকে কোথায় রাখা হয়েছে, তা জানা যাচ্ছে না। আইনজীবীরাও তার সঙ্গে দেখা করতে পারেননি বলে দাবি করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রত্না সিং বলেন, অভিজিৎকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে এসইএম আদালতে হাজির করা হবে। তবে তার অবস্থান এখনো অজানা, আইনজীবীরাও তার সঙ্গে দেখা করতে পারেননি। পরে আরেক পোস্টে তিনি জানান, শনিবার দুপুর ১২টায় অভিজিৎকে আদালতে হাজির করার কথা রয়েছে।

‘আটকের মাধ্যমে ভয় ছড়ানো হচ্ছে’: নেহা

মুক্তি পাওয়ার পর নেহা বোরার অভিযোগ, বৈধ কারণ ছাড়াই বিক্ষোভকারীদের আটক করে ঘণ্টার পর ঘণ্টা হেফাজতে রাখা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে ভীতি ছড়াতেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

নেহা বলেন, দীর্ঘদিন ধরেই দেশে মানুষকে বৈধ কারণ ছাড়াই আটক করে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হচ্ছে। চলমান আন্দোলনে প্রতিদিনই এমন ঘটনা দেখা যাচ্ছে। বিক্ষোভকারীদের আটক করে পরদিন সকালে বা সন্ধ্যায় ছেড়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

অভিজিৎ দীপকে ও অন্য আটক বিক্ষোভকারীদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান নেহা। তার ভাষ্য, এসব মানুষ জবাবদিহি ও ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে আন্দোলন করছেন। তাঁদের রাতভর থানায় আটকে রাখার কোনো যৌক্তিকতা নেই।

শুক্রবার দিল্লিতে বিক্ষোভ চলাকালে দুই নেতাকে আটকের পর তাদের সঙ্গে যোগাযোগ করতে না পারার অভিযোগ তুলেছিল সিজেপি ও এইআইএসএ। সিজেপির দাবি, অভিজিৎকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি। অন্যদিকে, এইআইএসএর অভিযোগ ছিল, নেহাকে মঙ্গোলপুরীর অ্যান্টি-নারকোটিকস টাস্কফোর্সে একা আটকে রাখা হয়েছিল।

সূত্র: এনডিটিভি


কেকে/সাশ



আরও সংবাদ   বিষয়:  দিল্লিতে বিক্ষোভ   অভিজিৎকে গ্রেপ্তার   নেহা মুক্ত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close