বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) তিন দিনের ‘বিইউপি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্স ২০২৬’ (বিইউপিআইএমইউএন) অনুষ্ঠিত হয়েছে।
১৫-১৭ অক্টোবর কনফারেন্সের আয়োজন করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) বিইউপির স্বাধীনতা অডিটোরিয়ামে সম্মেলনের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বিইউপির ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং বিইউপি গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিলের তত্ত্বাবধানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
‘বিইউপি এমইউএন’-এর মূল উদ্দেশ্য বৈশিক কূটনৈতিক শিক্ষা ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে আন্তঃবিশ্ববিদ্যালয় সম্পর্ক দৃঢ় করা এবং শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সংযোগ তৈরী করা।
সম্মেলনে ৪০ জন নির্বাহী বোর্ড সদস্য (বিচারক) এবং বিইউপি ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫৪৭ জন শিক্ষার্থী এবং প্রতিনিধি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
জাতিসংঘের কার্যক্রমের অনুকরণে পরিচালিত এই সম্মেলনে শিক্ষার্থীরা নেতৃত্ব, আলোচনার দক্ষতা এবং বৈশ্বিক সচেতনতা বৃদ্ধির সুযোগ পায়।
অনুষ্ঠানে বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, অংশগ্রহণকারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
কেকে/এমএ