মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● মিরপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন      ● গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ      ● ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন      ● ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা      ● ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৩      ● জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ওপর জোর রাষ্ট্রপতির      ● হাম উপসর্গে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১৫৪৮      
প্রিয় ক্যাম্পাস
পবিপ্রবিতে চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ফোরামের নেতৃত্বে তানজিম-হাছিব
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বৃহত্তর চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ফোরামের ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ মুহসিন তানজিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. মামুনুর রশিদ হাছিব।

গত ৩০ অক্টোবর (শুক্রবার) নতুন এ কমিটি ঘোষণা করা হয়। এতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইয়াছিন মো. রাকিব এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন তাসলিমা আক্তার।

কমিটির সহ-সভাপতি পদে রয়েছেন মো. আজমান ইমতিয়াজ মুরাদ, মুনতাসির মাহমুদ, অর্ক চৌধুরী, অর্ণব শেখর দাস, জিহাদুল ইসলাম, নাফিস উদ্দিন, কথা ঘোষ, ইমাদ হোসাইন, মোহাম্মদ বিন সালাম, সাজিদ মাহমুদ জিসু, মো. মেরাজ হোসেন ও মো. আরিফুল ইসলাম মাসুম।

এ ছাড়া আইন, তথ্য ও প্রযুক্তি, দুর্যোগ ও ত্রাণ, উদ্যোক্তা ও উদ্ভাবন, ধর্ম, দপ্তর, অর্থ, প্রচার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং সহ-সম্পাদক পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে। পাশাপাশি সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও বিভিন্ন হলের প্রতিনিধি হিসেবে শিক্ষার্থীদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

হল প্রতিনিধিদের মধ্যে রয়েছেন শহীদ জিয়াউর রহমান হল, বিজয় ২৪ হল, এম. কেরামত আলী হল, তাপসী রাবেয়া বসরী হল এবং কবি বেগম সুফিয়া কামাল হলের প্রতিনিধিরা।

নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ মুহসিন তানজিম বলেন, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোই তার প্রধান লক্ষ্য। সংগঠনটিকে শিক্ষার্থীদের আস্থা ও সহযোগিতার জায়গা হিসেবে গড়ে তুলতে চান তিনি। এ দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সবার পাশাপাশি শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

নতুন কমিটির নেতারা জানান, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার পাশাপাশি তাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও অধিকার নিয়ে সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করাও তাদের অন্যতম লক্ষ্য।


কেকে/সাশ 


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close