বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● কল্যাণপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪      ● বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী      ● দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণে গতি আনার নির্দেশ প্রধানমন্ত্রীর      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮২      ● মিরপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন      ● গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ      ● ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন      
দেশজুড়ে
আন্দোলনের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার, হাসপাতালে মৃত্যু
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৯:৫০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরে তৈরি পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে হামলার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তৌফিক শেখ (২১)।

সোমবার (২ নভেম্বর) আন্দোলন চলাকালে গুরুতর আহত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে গাজীপুরের বাংলা বাজার এলাকার সিং জিং জাপান হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত তৌফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবি খাঁর ছেলে। তিনি ছয়ঘরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

পরিবারের সদস্য বাচ্চু মিয়া জানান, প্রায় পাঁচ বছর ধরে গাজীপুরের বাংলা বাজার এলাকায় বসবাস করতেন তৌফিক। বাবার মৃত্যুর পর পরিবারের আর্থিক সংকট দূর করতে পড়াশোনা ছেড়ে গাজীপুরে যান তিনি। পরে এক বন্ধুর মাধ্যমে লায়লা গার্মেন্টসে চাকরি নেন।

তিনি জানান, সোমবার শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলা আন্দোলনে অংশ নেন তৌফিক। এ সময় হামলার শিকার হয়ে গুরুতর আহত হন তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, আন্দোলন চলাকালে হামলার ঘটনা মোবাইল ফোনে ধারণ করার চেষ্টা করছিলেন তৌফিক। এ সময় হামলাকারীরা তার ওপর চড়াও হয়ে মারধর করে। পরে আন্দোলনরত শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তৌফিকের শিক্ষক প্রদীপ কুমার জানান, বাবার মৃত্যুর পর পরিবারের অভাব দূর করতে পড়াশোনা ছেড়ে গাজীপুরে পাড়ি জমিয়েছিলেন তিনি। তাদের পরিবার অত্যন্ত দরিদ্র। বসতভিটার জমিও নেই। এক শতক জমি থাকলেও ছোট বোনের বিয়ের সময় তা বিক্রি করে দেওয়া হয়।

এদিকে, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন ভিডিও কলে নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং দাফন-কাফনের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  শ্রমিক আন্দোলন   হামলার শিকার   নিহত   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close