বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      ● শ্রমিকদের ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক      ● গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ হবে ডিসেম্বরের মধ্যে      
প্রিয় ক্যাম্পাস
গবিতে ব্যবসায় প্রশাসন বিভাগে নতুন বিভাগীয় প্রধান মনিরুল হাসান মাসুম
গবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম

গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সহযোগী অধ্যাপক ড. মনিরুল হাসান মাসুম।  

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান ও উপ-রেজিস্ট্রার একেএম সাইফুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশনা দেওয়ার পূর্ব পর্যন্ত  তিনি বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করবেন।

নতুন বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মনিরুল হাসান মাসুম বলেন, ‘আমার স্বপ্ন হলো বিভাগকে সব দিক থেকে একটি আদর্শ ও যুগোপযোগী বিভাগ হিসেবে গড়ে তোলা। আমার প্রধান লক্ষ্য হলো চতুর্থ শিল্পবিপ্লব এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগের সঙ্গে সামঞ্জস্য রেখে একাডেমিক শিক্ষার গুণগত মান নিশ্চিত করা। আমরা আমাদের পাঠ্যক্রমে এআই, ডেটাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং ডিজিটাল ট্রান্সফরমেশনের মতো আধুনিক বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আরও বলেন, ‘আমাদের রোডম্যাপের অন্যতম প্রধান অংশ হলো ফলাফলভিত্তিক শিক্ষা (আউটকাম-বেজড এডুকেশন- ওবিই) কার্যকরভাবে বাস্তবায়ন। ওবিইর মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই, আমাদের গ্র্যাজুয়েটরা শুধু ডিগ্রিধারী হবেন না, বরং চাকরির বাজারে এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে সক্ষম হবেন।’

পরিশেষে তিনি বলেন, ‘মানসম্মত ব্যবসায় শিক্ষার মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই, গ্রামীণ মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করা সম্ভব। এটিই ছিল আমাদের শ্রদ্ধেয় প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী স্যারের আজীবনের স্বপ্ন। তার সেই স্বপ্নকে ধারণ করেই আমরা একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে কাজ করে যেতে চাই।’

উল্লেখ্য, এর আগে গণ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন বিভাগেরসহযোগী অধ্যাপক ড. রানা-আল-মোশাররফা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close