শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      ● শ্রমিকদের ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক      
আন্তর্জাতিক
ইরানের বাকি অংশও ধ্বংস করতে হতে পারে, হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংস, ট্রাম্পের হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৯:৩৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রয়োজনে ইরানের অবশিষ্ট অংশও ধ্বংস করতে হতে পারে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত শিগগিরই জানা যাবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প।

তিনি বলেন, এখন যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে, তারা আরও সামনে এগোবে কি না। এমন পদক্ষেপ নিতে হবে, যাতে ইরানের পারমাণবিক কর্মসূচি আর কখনো চালু হতে না পারে।

ট্রাম্প বলেন, ‘সম্ভব হলে আমি দেশটির বাকি অংশ ধ্বংস করতে চাই না। তবে হয়তো আমাকে তা করতে হতে পারে। আপনারা খুব শিগগিরই বিষয়টি জানতে পারবেন।’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের পর ইরানের পুনর্গঠন প্রসঙ্গেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর ধারণা, যুদ্ধের ক্ষতি কাটিয়ে দেশটিকে আবার গড়ে তুলতে ২৫ বছর সময় লাগতে পারে।

এদিকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব পাঠানোর খবর সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরান কিছুই করতে পারবে না।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান টানাপোড়েনের মধ্যেই ট্রাম্পের এই বক্তব্য সামনে এল। তাঁর মন্তব্যে দেশটির বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো প্রকাশ করা হয়নি।


সূত্র: আনাদোলু 

কেকে/সাশ 


মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close