শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬      ● যুক্তরাষ্ট্রে ঝড়ের আঘাতে ১০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন, বিপর্যস্ত বিমান চলাচল      ● সরকারি দলের হস্তক্ষেপ ছাড়াই পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ: শ্রমমন্ত্রী      ● পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী      ● জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের      ● মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১      ● পুষ্টিতে শক্তিশালী প্রজন্মই হবে উদ্ভাবনী: প্রধানমন্ত্রী      
খোলাকাগজ স্পেশাল
বিজেপির যুদ্ধের উসকানি, নিশ্চুপ পররাষ্ট্র মন্ত্রণালয়
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১০:৪৩ এএম আপডেট: ২৭.১১.২০২৬ ১০:৪৪ এএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

গণঅভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে পালিয়ে যান তৎকালীন স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে দিল্লির আশ্রয়েই আছেন তিনি। সম্প্রতি দেশে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি। তার পর থেকে দেশজুড়ে নাশকতা চালিয়ে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার দোসররা। গুঞ্জন রয়েছে, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে দেশের কোনো এক সীমান্ত দিয়ে প্রবেশ করতে পারেন তিনি। যদিও সরকার জানিয়েছে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই ফিরিয়ে আনা হবে হাসিনাকে।

হাসিনার দেশের ফেরার ডেডলাইন ঘোষণার পর থেকে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নানান ধরনের উসকানিমূলক বক্তব্য দিয়ে আসছিলেন পলাতক আওয়ামী লীগের নেতারা। আর তাতে যুক্ত হয়েছেন ভারতের ক্ষমতাসীন দলে বিজেপির নেতারাও। হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ধারাবাহিকভাবে আপত্তিকর ও উসকানিমূলক বক্তব্য দিয়েছেন বিজেপির বেশ কয়েকজন দায়িত্বশীল নেতা।

গত ৬ নভেম্বর থেকে ২৪ নভেম্বর, তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির অন্তত ছয়জন নেতা প্রকাশ্যে বাংলাদেশ দখল, আক্রমণ, যুদ্ধ ঘোষণাসহ বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। 

ভারতীয় ক্ষমতাসীন দলের রাজনীতিকদের বাংলাদেশবিরোধী ধরেন উসকানিমূলক বক্তব্য নতুন করে শঙ্কা তৈরি করছে। জনমনে আশঙ্কা বাংলাদেশ নিয়ে নতুন করে কূটচালে মেতেছে প্রতিবেশী রাষ্ট্রটি। বিজেপি নেতাদের উসকানিমূলক এসব বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একেবারে নিশ্চুপ অবস্থান নিয়েছে। উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদ, কূটনৈতিক চ্যানেলে কথা বলা কিংবা ঢাকায় ভারতীয় হাইকমিশনারকেও তলব করেনি মন্ত্রণালয়। 

রাজনৈতিক বিশ্লেষকদের মত, হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত থেকে বাংলাদেশবিরোধী নানা অপতৎপরতা চালানো হচ্ছে। যার নেতৃত্বে রয়েছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপির নেতাকর্মীরা। হাসিনাকে ফেরাতে নতুন ষড়যন্ত্র আঁটছে ভারত। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ দখলের মতো স্পর্ধা দেখাচ্ছে বিজেপি নেতারা। 

এ বিষয়ে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ার বলেন, তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির অন্তত ছয়জন নেতা প্রকাশ্যে বাংলাদেশ দখল, আক্রমণ, যুদ্ধ ঘোষণাসহ বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এসবের কোনো প্রতিবাদ জানায়নি, তলব করা হয়নি ভারতীয় হাইকমিশনারকেও।’

তিনি আরও বলেন, ‘সরকারি ও বিরোধী দলের শীর্ষ নেতারাও এ বিষয়ে উল্লেখযোগ্য কোনো প্রতিক্রিয়া দেখাননি। অথচ গত ডিসেম্বরে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর এক বক্তব্যের পর দিল্লি বাংলাদেশের হাইকমিশনারকে তলব করেছিল। হাসনাত তখন সরকারের কোনো পদেই ছিলেন না, আর এখানে হুমকি দিচ্ছেন ভারতের রাজ্য সরকারের মন্ত্রীরা।’

রিজভীর প্রতিবাদ

ভারতের একজন মন্ত্রী আগামী ১৬ ডিসেম্বর ঢাকা দখলের কথা বলেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন, বাংলাদেশের জনগণ কি আমলকী চুষতে থাকবে? আমাদের সার্বভৌমত্বের এক ইঞ্চি মাটিতেও এখান থেকে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। কোনো শক্তি এখানে নিতে পারবে না। তিনি বলেন, ‘পার্শ্ববর্তী দেশ থেকে মন্ত্রী পর্যায়ের একজন ব্যক্তি ঢাকা দখলের কথা বলছেন। এটা কোনো নিচের পর্যায়ের কর্মী বললে আমার কথা ছিল না। একজন মন্ত্রী, পরিবহনমন্ত্রী এ কথা বলছেন। আমি এর ধিক্কার জানাই।’ 

রিজভী বলেন, ‘আমরা সেই জাতি, ৩০ লাখ মানুষ অকাতরে জীবন দিয়েছেন, দুই লাখ মা-বোন নির্যাতনের শিকার হয়েছেন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা স্বাধীন পতাকা ও ভূখণ্ড পেয়েছি। আর সেখানে ভারতের একজন মন্ত্রী বললেন, ১৬ ডিসেম্বর তিনি ঢাকা দখল করবেন। আমাদের দেশের জনগণ কি আমলকী চুষতে থাকবে? আমাদের সার্বভৌমত্বের এক ইঞ্চি মাটিতেও এখান থেকে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। কোনো শক্তি এখানে নিতে পারবে না।’

উসকানি ছড়াচ্ছেন ভারতীয় যে ছয় রাজনীতিক

গত কয়েকদিনে যে ছয়জন উসকানি ছড়াচ্ছেন, তারা হলেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং, খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া, বিধানসভায় শাসক দলের চিফ হুইপ অমøান ভাদুড়ি, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিধায়ক স্বপন মজুমদার এবং ঝাড়খণ্ডের গোড্ডা আসনের লোকসভা সদস্য নিশিকান্ত দুবে। 

এদের মধ্যে ২৪ নভেম্বর উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায় সাংবাদিকদের সামনে অর্জুন সিং বলেন, “১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব।” সঙ্গে যোগ করেন, “বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার প্রতিশোধ আমরা নেবই; এতে কোনো সন্দেহ নেই।”

একই দিন অম্লান ভাদুড়ি বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ করার জন্য চাপ তৈরির পাশাপাশি যুদ্ধ ঘোষণার আহ্বান জানান। ১৮ নভেম্বর শমীক ভট্টাচার্য বলেন, ভারত সীমান্ত বন্ধ করে দিলে বাংলাদেশ না খেয়ে মরবে। ২৩ নভেম্বর স্বপন মজুমদার বলেন, ভারতও আক্রমণ করতে পারে। সেদিনই অশোক কীর্তনীয়া প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, “আপনি কিন্তু আগুন নিয়ে খেলছেন তারেক সাহেব।” আর ৬ নভেম্বর নিশিকান্ত দুবে বলেছিলেন, নোয়াখালী, চট্টগ্রাম বন্দর ও সিলেট “ফিরিয়ে নেওয়ার” সময় এসেছে!


কেকে/সাশ 




আরও সংবাদ   বিষয়:  ভারত   ষড়যন্ত্র   বাংলাদেশ   
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close