সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম: শর্তসাপেক্ষে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল      ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ       স্বর্ণের দাম ভরিতে বেড়েছে দুই হাজার ২১৬ টাকা      শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ দাখিল      জাতিসংঘে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ফ্রান্স, প্রচণ্ড বাকযুদ্ধ      বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা ফ্লাইট ফের শুরু      পাউরুটিতে ক্যানসারের উপাদান ‘পটাশিয়াম ব্রোমেট’ ব্যবহার বন্ধে রিট      
দেশজুড়ে
বগুড়ায় ২০ লাখ টাকা আত্মসাৎ, হজ এজেন্সির পরিচালক গ্রেপ্তার ঢাকায়
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১০:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ওমরা হজে নিয়ে যাওয়ার কথা বলে ১৫ জনের ২০ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে বগুড়ার ব্রাদার্স ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ এজেন্সির পরিচালক আবু তালেব কাজলকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার (১৮ মে) ঢাকায় প্রাইভেট কারের একটি শো-রুম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আবু তালেব কাজল বগুড়ার কাহালু উপজেলার ভাগদুবড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।

মঙ্গলবার (১৯ মে) এ তথ্য নিশ্চিত করেছেন পিবিআই বগুড়ার পুলিশ পরিদর্শক (প্রশাসন) জাহিদ হাসান।

তিনি জানান, বগুড়া শহরের বড়গোলায় আবু তালেবের মালিকাধীন হজ এজেন্সির অফিস ছিল। তিনি হজের পাঠানোর জন্য ১৫ জনের কাছে ২০ লাখ টাকা গ্রহণ করেন। এরপর তাদেরকে ভুয়া ভিসা এবং ভুয়া বিমানের টিকিট দেন। এ কারণে তারা ওমরা হজে যেতে পারেননি। পরে ভুক্তভোগীদের পক্ষে দেলোয়ার হোসেন পশারী হিরু গত জানুয়ারি মাসে বগুড়া সদর থানায় মামলা করেন। মামলা দায়েরের পর আবু তালেব কাজল বগুড়া থেকে ঢাকায় আত্মগোপন করেন এবং ঢাকার পল্টন এলাকায় আবারো হজ এজেন্সি খুলে বসেন। সদর থানা পুলিশ দীর্ঘদিন তাকে গ্রেপ্তার করতে না পারায় মামলাটি পিবিআই স্ব-উদ্যোগে তদন্তভার গ্রহণ করে। গোপন সংবাদের ভিত্তিতে পিবিআইয়ের সদস্যরা সোমবার ঢাকায় প্রাইভেট কারের একটি শোরুম থেকে আবু তালেব কাজলকে গ্রেপ্তার করে। তিনি সেখানে ৩৮ লক্ষ টাকায় প্রাইভেট কার কেনার প্রস্তুতি নিচ্ছিলেন।

পিবিআই জানায়, আবু তালেব কাজল ওমরা হজে নিয়ে যাওয়ার নামে অসংখ্য মানুষের সাথে প্রতারণা ছাড়াও অর্ধ শতাধিক বেকার যুবককে বিভিন্ন দেশে চাকরি নিয়ে দেওয়ার নামে প্রায় তিন কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপন করেন।

মামালার তদন্তকারী কর্মকর্তা উপপরির্দশক (এসআই) আকতারুল ইসলাম বলেন, ‘আবু তালেব কাজলকে মঙ্গলবার বিকালে বগুড়া সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক মেহেদী হাসানের কাছে তিনি ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বগুড়ায় টাকা আত্মসাৎ   হজ এজেন্সির পরিচালক   গ্রেপ্তার ঢাকায়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close