বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
আন্তর্জাতিক
তেহরানে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ১১:৩৪ এএম

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে। তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় আয়োজিত এ জানাজায় অংশ নিতে হাজারো মানুষ ভিড় করেন। মূলত জানাজা শুরুর কয়েক ঘণ্টা আগেই মোসাল্লার প্রধান প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আগামী কয়েক দিনে ইরান ও ইরাকের বিভিন্ন শহরে তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।

রোববার (৫ জুলাই) ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম প্রেস টিভি বলছে, ইরানের ইসলামী বিপ্লবের সাবেক নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনির জানাজার নামাজে তেহরানে হাজারো শোকাহত মানুষ অংশ নিয়েছেন। তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় অনুষ্ঠিত এ জানাজার নামাজে ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানি। এতে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

জানাজার নামাজ তিন ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে শুধু শহীদ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জন্য নামাজ আদায় করা হয়। দ্বিতীয় ধাপে শহীদ বোশরা হোসেইনি খামেনি, শহীদ মেসবাহ আল-হুদা বাকেরি এবং শহীদ জাহরা হাদ্দাদ আদেলের জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে শহীদ নেতা আলী খামেনির নাতনি জাহরা মোহাম্মদি গোলপায়েগানির জন্য জানাজার নামাজ আদায় করা হয়।

এর আগে শনিবার (৪ জুলাই) ভোরে তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। সেখানে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। আগামীকাল সোমবার (৬ জুলাই) তেহরানে মূল জানাজার শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

এরপর পরদিন মঙ্গলবার পবিত্র শহর কোমে এবং বৃহস্পতিবার মাশহাদে জানাজার আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার মাশহাদের ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হবে। আয়োজকদের তথ্য অনুযায়ী, বুধবার ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালাতেও তার স্মরণে বিশেষ বিদায় ও জানাজার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এর আগে গত শুক্রবার তেহরানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, বিশিষ্ট ব্যক্তি এবং বিশ্বের বিভিন্ন দেশের ধর্মীয় নেতারা আনুষ্ঠানিকভাবে আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানান। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর তিনি নিহত হন।

অন্যদিকে আল জাজিরার তথ্যমতে, শনিবার থেকে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, জানাজার নামাজ শুরুর কয়েক ঘণ্টা আগেই মোসাল্লার প্রধান প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

জানাজার পর সোমবার তেহরানে, মঙ্গলবার কোমে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর খামেনির মরদেহ ইরাকের নাজাফ ও কারবালায় নেয়া হবে। সেখানকার আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার ইরানের মাশহাদে এনে ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হবে।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  খামেনির প্রথম জানাজা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close