বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
খেলাধুলা
ব্রাজিল-নরওয়ে ম্যাচ নিয়ে যা জানাল সুপার কম্পিউটার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ১:৪৩ পিএম আপডেট: ০৫.০৭.২০২৬ ১:৫৫ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

আজ রাতে বিশ্বকাপের শেষ ষোলোর অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ইউরোপের শক্তিশালী দল নরওয়ে। ম্যাচটি ঘিরে উত্তেজনার পারদ চড়লেও পরিসংখ্যান ও সম্ভাবনার হিসাব বলছে, এগিয়ে আছে ব্রাজিলই।

ফুটবলের পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার সুপার কম্পিউটার ম্যাচটি নিয়ে ২৫ হাজারবার সিমুলেশন চালিয়ে দেখেছে, নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩ দশমিক ৬ শতাংশ। নরওয়ের জয়ের সম্ভাবনা ২২ দশমিক ৪ শতাংশ। আর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৪ শতাংশ।

শুধু ম্যাচ জেতাই নয়, শেষ আটে ওঠার দৌড়েও পরিষ্কারভাবে এগিয়ে ব্রাজিল। সুপার কম্পিউটারের হিসাবে তাদের কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনা ৬৫ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে নরওয়ের সম্ভাবনা ৩৪ দশমিক ৫ শতাংশ। এই ম্যাচের বিজয়ী শেষ আটে খেলবে ইংল্যান্ড অথবা মেক্সিকোর বিপক্ষে।

বিশ্বকাপের ইতিহাসও ব্রাজিলের পক্ষেই কথা বলছে। শেষ ষোলোর নিজেদের সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে ৯টিতেই জয় নিয়ে পরের ধাপে উঠেছে সেলেসাওরা। শুধু ১৯৯০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের।

অন্যদিকে, নরওয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে নাটকীয় জয় দিয়ে। আইভরি কোস্টের বিপক্ষে ৮৬তম মিনিটে আর্লিং হালান্ডের গোলে ২-১ ব্যবধানে জিতে ইতিহাস গড়ে তারা। এটি ছিল বিশ্বকাপের নকআউট পর্বে নরওয়ের প্রথম জয়। এর আগে, ১৯৩৮ ও ১৯৯৮ সালে দুটি নকআউট ম্যাচ খেললেও দুবারই ইতালির কাছে হেরে বিদায় নিয়েছিল তারা।

ব্রাজিলও অবশ্য সহজে শেষ ষোলো পেরোয়নি। জাপানের বিপক্ষে ২-১ গোলের কঠিন জয় তুলে নেয় তারা। জাপানের হয়ে কাইশু সানো গোল করে এগিয়ে দিলেও কাসেমিরো সমতা ফেরান। এরপর ম্যাচের শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জয়সূচক গোলে স্বস্তির জয় পায় ব্রাজিল।

মার্তিনেল্লির সেই গোলের পেছনে ছিল ব্রুনো গিমারায়েসের নিখুঁত পাস। চলতি বিশ্বকাপে এটি ছিল তার চতুর্থ অ্যাসিস্ট। ১৯৬৬ সালের পর এক বিশ্বকাপে ব্রাজিলের হয়ে এর চেয়ে বেশি অ্যাসিস্ট করতে পেরেছেন শুধু কিংবদন্তি পেলে, যিনি ১৯৭০ সালের আসরে ছয়টি অ্যাসিস্ট করেছিলেন।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ব্রাজিল   নরওয়ে   বিশ্বকাপ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close