বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
খেলাধুলা
জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ২:০৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

সোমবার (৬ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠান মিরাজ।

একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।

সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে রয়েছে টাইগাররা। টানা চারটি দ্বিপক্ষীয় সিরিজ জিতেছে। তার মধ্যে গত মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। তবে ২০২২ সালে হারারেতে সর্বশেষ ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল সফরকারীরা।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

জিম্বাবুয়ে একাদশ: ব্রায়ান বেনেট, বেন কারান, ইনোসেন্ট কাইয়া, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে (উইকেটকিপার), ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্লেসিং মুজারাবানি ও নিউম্যান নিয়ামহুরি।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ফিল্ডিং   বাংলাদেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close