বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সরকারি দলের হস্তক্ষেপ ছাড়াই পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ: শ্রমমন্ত্রী      ● পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী      ● জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের      ● মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১      ● পুষ্টিতে শক্তিশালী প্রজন্মই হবে উদ্ভাবনী: প্রধানমন্ত্রী      ● গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ      ● লালমাটিয়া থেকে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার      
প্রিয় ক্যাম্পাস
গবিতে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু
গবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ২:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জানুয়ারি-জুন ২০২৬ সেশনের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে নির্ধারিত কেন্দ্রগুলোতে পরীক্ষা শুরু হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা যায়, এবার ৫টি অনুষদের ১৭টি বিভাগের মোট ৪০৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন। সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর ১টা পর্যন্ত চলবে।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখনো পর্যন্ত পরীক্ষায় কোন অপ্রীতিকর অবস্থা ঘটেনি। পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টরিয়াল বডি, বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্টরা হল পরিদর্শন করেন।

উল্লেখ্য, জানুয়ারি-জুন ২০২৬ সেশনের তত্ত্বীয় পরীক্ষা ৬ জুলাই থেকে শুরু হয়ে আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close