রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ      কিছু রাজনৈতিক দল বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে : প্রধানমন্ত্রী      বাসায় গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে এমন কার্ড চাইলেন আসিফ মাহমুদ      নিউইয়র্ক সফরে ট্রাম্প-তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা      হামে আরও চার শিশুর মৃত্যু, নতুন রোগী ৯১৭      জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      বিমানকর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার      
রাজনীতি
এনসিপির সমাবেশে হামলার দায় এড়াতে পারে না প্রশাসন : সাইফুল হক
খোলা কাগজ প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৪:৫১ পিএম
সাইফুল হক

সাইফুল হক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল হামলা ও কয়েকজনের আহত হওয়ার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। 

মঙ্গলবার (৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ ক্ষোভ ও নিন্দা জানান।

বিবৃতিতে সাইফুল হক উল্লেখ করেন, এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলামের উপস্থিতিতেই এই হামলা সংঘটিত হয়েছে। এ ঘটনার দায় স্থানীয় প্রশাসন এড়িয়ে যেতে পারে না।

বিবৃতিতে তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কতটা নাজুক- এই ঘটনা তারও একটি নজির।’

সাইফুল হক আরও বলেন, ‘নির্বাচিত বিএনপি সরকার গঠনের পাঁচ মাস অতিবাহিত হলেও এখনও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়নি; সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্বৃত্ত, মাফিয়ারা এখনও দেশব্যাপী তৎপর রয়েছে। এরা মানুষের স্বাভাবিক জীবন জীবীকাকেও হুমকির মধ্যে নিক্ষেপ করছে। কোথাও কোথাও এরা পুরানা জমানার মত স্থানীয় প্রশাসনকেও জিম্মি করে ফেলেছে।’

তিনি বলেন, ‘এসব সামাজিক নৈরাজ্যকে আর বাড়তে দেওয়ার কোনো সুযোগ নেই।’

সাইফুল হক বলেন, ‘মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত না হলে সরকারের উন্নয়নমূলক ইতিবাচক পদক্ষেপসমূহ নষ্ট হয়ে যাবে।’

‘কোনো সন্ত্রাসী দুর্বৃত্তকে রাজনৈতিক পরিচয়ে বিবেচনা করার অবকাশ নেই।’

তিনি দ্রুত এনসিপির সমাবেশে হামলাকারীদের গ্রেপ্তার ও আইনানুগ বিচার দাবি করেছেন। 

সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে গণপ্রতিরোধ জোরদার করারও আহ্বান জানিয়েছেন সাইফুল হক।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  এনসিপি সমাবেশ হামলা   সাইফুল হক   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি   ককটেল হামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close