রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৪১      ● জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : মন্ত্রী টুকু      ● সায়েন্সল্যাবে ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ      ● দখলবাজিতে ব্যস্ত নেতারা, ভাবমূর্তি সংকটে সরকার      ● জাতিসংঘ সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      
প্রিয় ক্যাম্পাস
ইবি শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন
ইবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৩:২৩ পিএম আপডেট: ০৮.০৭.২০২৬ ৬:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিসংখ্যান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের আনোয়ার পারভেজ এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রাফিজ আহমেদ।

‎বুধবার (৮ জুলাই) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩৯ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
‎
‎​নবগঠিত কমিটিতে​যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ নূর উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মো. সাব্বির হোসাইন, আবু সাঈদ রনি, রাকিব হাসান স্বাক্ষর, তৌহিদুল ইসলাম, তাপস অধিকারী, তানভীর সিদ্দিকী, মো. আল আমিন, রিফাত হোসাইন, আরিফুর ইসলাম জনি, মো. আসাদ তৌফিক, নয়ন হোসেন, সৈয়দ মোহাম্মদ আলী এবং সানভীর অনিক।
‎
‎কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ‎কেএম আবিদুজ্জামান, সাহরিয়ার রশিদ নিলয়, রিয়াজ উদ্দিন, মো. আশিক ইকবাল, মো. মেহমুদ হাসান উৎস, মো. সজিব হোসাইন, রেজাউল ইসলাম, জিন্নাত মালিয়াত সীমা, ইসমাম হোসেন তন্দ্রা, মোহাম্মদ আমির, মাহফুজা খাতুন, জয়নব ফেরদৌস জিনিয়া, রকিবুল ইসলাম অংকন, মো. আজহারুল ইসলাম, এনামুল হক পুলক, মো. সাইফুল্লাহ, আলীনুর রহমান, আব্দুল্লাহ আল নোমান, শাহিনুর রহমান শুভ, রবিন মিয়া এবং রুবায়েত আহমেদ লিমন।
‎
‎​কমিটির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নবগঠিত এই কমিটির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে ইবি ছাত্রদলের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। একই সাথে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় সংসদ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

নবনির্বাচিত আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, ‘প্রথমেই মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। এরপরে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, মাননীয় আইনমন্ত্রী জনাব আসাদুজ্জামান এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি শ্রদ্ধাভাজন রাকিব ভাই ও সাধারণ সম্পাদক নাসির ভাইয়ের প্রতি তারা আমাকে যোগ্য মনে করেছেন।’

রাজনৈতিক সহযোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘তারা দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের দীর্ঘদিনের দাবি ছিলো নতুন কমিটির, সেটা আমরা পূরণ করতে পেরেছি। নিয়মিত শিক্ষার্থীদের অংশগ্রহণে ইবি ছাত্রদল আরো বেশি শিক্ষার্থীবান্ধব এবং বাংলাদেশপন্থী পরিচ্ছন্ন রাজনীতি উপহার দিতে পারবো বলে আশা করছি।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close