রোববার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৬ আগস্ট ২০২৬
শিরোনাম: টুইট করে হরমুজের নিয়ন্ত্রণ নেওয়া যাবে না, যুক্তরাষ্ট্রকে পরাজয় মেনে নেওয়ার আহ্বান ইরানের      প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর : নিরাপত্তায় পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ      পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা, হতে পারে ভারী বর্ষণ      বড় ধাক্কা খেল ভারত      বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে রিজভীসহ চার নেতা      হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু      রামিসা হত্যা মামলার শুনানি হাইকোর্টে রোববার      
খেলাধুলা
মার্শাল আর্ট ক্লাব কাপে শ্রীমঙ্গলের দুই শিক্ষার্থীর সাফল্য
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১০:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের জুসা মার্শাল আর্টের শিক্ষার্থী আয়াত রহমান ও আইরাহ রহমান মার্শাল আর্ট ক্লাব কাপ প্রতিযোগিতা-২০২৬ এ সাফল্য অর্জন করেছে।

২৪-২৬ জুলাই বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় কারাতে কাতা ও কিক বক্সিং বিভাগে অংশ নিয়ে তারা পদক অর্জন করে।

রোববার (২৬ আগস্ট) বিকালে রাজধানীর ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে পদক তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খান।

প্রতিযোগিতায় আয়াত রহমান কারাতে কাতা বিভাগে রৌপ্য পদক ও কিক বক্সিং বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেন। অন্যদিকে আইরাহ রহমান কারাতে কাতা বিভাগে স্বর্ণ পদক ও কিক বক্সিং বিভাগে ব্রোঞ্জ পদক লাভ করেন।

আয়াত রহমান ও আইরাহ রহমান শ্রীমঙ্গল উপজেলার ইস্পাহানি কোম্পানির জেরিন চা বাগানের সহকারী ব্যবস্থাপক মো. ওবায়দুর রহমান ও বিটি আরআইয়ের সিনিয়র সাইন্টিফিক অফিসার কানিজ ফাতেমা তুজ জোহরার সন্তান।

জানা যায়, এবারের প্রতিযোগিতায় জুসা মার্শাল আর্ট মৌলভীবাজার থেকে ১৭টি ইভেন্টে প্রতিযোগীরা অংশ নেয়। এর মধ্যে প্রতিষ্ঠানটি দুইটি স্বর্ণ, একটি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পদক অর্জন করে।

এদিকে জুসা মার্শাল আর্টের শিক্ষার্থীদের এমন সাফল্যে উচ্ছ্বসিত মৌলভীবাজার জুসা মার্শাল আর্ট প্রতিষ্ঠানহ তাদের অভিভাবক ও প্রশিক্ষকেরা।  

সন্তানের সাফল্যের প্রতিক্রিয়ায় মো. ওবায়দুর রহমান বলেন, ‘সন্তানদের এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত। ছোটবেলা থেকেই তারা মার্শাল আর্টের প্রতি আগ্রহী ছিল। নিয়মিত অনুশীলন, কঠোর পরিশ্রম ও প্রশিক্ষকদের সহযোগিতার কারণেই তারা এই সাফল্য পেয়েছে। আমরা চাই, তারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য আরও ভালো কিছু অর্জন করুক।’

কানিজ ফাতেমা তুজ জোহরা বলেন, ‘পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও আত্মরক্ষামূলক প্রশিক্ষণ শিশুদের আত্মবিশ্বাস বাড়ায়। এ ধরনের অর্জন তাদের এগিয়ে যেতে উৎসাহিত করবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মার্শাল আর্ট ক্লাব কাপ   শ্রীমঙ্গলের শিক্ষার্থীর সাফল্য  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close