বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু      ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর      ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৫ হাজার চিকিৎসক নিয়োগ      মধ্যপ্রাচ্যের সংকট শেষ হলে তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর      ‘জানুয়ারিতে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন’      জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান      শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত      
আন্তর্জাতিক
বিশ্বে ভারতের প্রভাব-মর্যাদা বেড়েছে: মোদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৯:৫৩ এএম
ছবি : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি/সংগৃহীত

ছবি : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি/সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিশ্বজুড়ে বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রভাব ও মর্যাদা বাড়ছে। আন্তর্জাতিক অঙ্গনে ভারত এখন একটি ব্যাপকভাবে গ্রহণযোগ্য ও সম্মানিত দেশ হিসেবে উঠে আসছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির ঐতিহাসিক লালকেল্লার থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোদি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ভারতের স্থিতিশীল রাজনৈতিক ম্যান্ডেট, স্থিতিশীল সরকার, প্রাণবন্ত গণতন্ত্র, শক্তিশালী বিচারব্যবস্থা এবং সংবিধান দেশটির বৈশ্বিক অবস্থান আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

মোদি বলেন, ‘বিশ্বের দেশগুলো এখন ভারতের এসব শক্তি ও সক্ষমতাকে গুরুত্বের সঙ্গে স্বীকৃতি দিতে শুরু করেছে। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান আরও বাড়ছে।’

এ সময় ২০১৪ সাল থেকে বিভিন্ন দেশের সঙ্গে ভারতের করা মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং বাণিজ্য অংশীদারত্বের কথাও তুলে ধরেন তিনি।

মোদি আরও বলেন, ‘২০১৪ সালের পর ভারত প্রায় ৪০টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে যুক্ত হয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে ভারতের অবস্থান আরও শক্তিশালী করছে।’

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ভারত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close