শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
রাজনীতি
বিএনপির স্থায়ী কমিটির চার নতুন সদস্যকে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের অভিনন্দন
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৪:৫৭ পিএম আপডেট: ১৬.০৮.২০২৬ ৫:০১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটিতে চার নেতাকে মনোনীত করায় জাতীয়তাবাদী আইসিটি ফোরামের (এনআইসিটিএফ) পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকালে ফোরামের সাধারণ সম্পাদক মো. নওশান কামাল জেমস প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দলীয় সিদ্ধান্ত অনুযায়ী অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ডা. ফরহাদ হালিম ডোনার এবং মো. ইসমাইল জবিউল্লাহকে দলের স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করায় জাতীয়তাবাদী আইসিটি ফোরামের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা, বিচক্ষণতা ও গণমানুষের প্রতি দায়বদ্ধতার কারণে এ চার নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতা, সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলার অভিজ্ঞতা রয়েছে। দলের দুঃসময়ে তাদের ভূমিকা ও অবদান নেতা-কর্মীদের কাছে অনুপ্রেরণার উৎস।

ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. শাহ জে মিয়া ও সাধারণ সম্পাদক মো. রওশান কামাল জেমস আশা ব্যক্ত করে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর হায়ী কমিটির সদস্য হিসেবে তাদের অভিজ্ঞতা, রাজনৈতিক দূরদর্শিতা ও সাংগঠনিক প্রজ্ঞা দলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গণমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশ, জনগণ ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবহার কল্যাণে তারা আরও কার্যকর অবদান রাখবেন।

এ চার নেতাকে দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী পরিসরে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ও তারা আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান। 

তারা আশা করে, নবনিযুক্ত স্থায়ী কমিটির সদস্যরা তাদের মেধা, অভিজ্ঞতা ও প্রজ্ঞার সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং দেশের মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। একই সঙ্গে তাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সাফল্য ও কর্মময় রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  বিএনপি   স্থায়ী কমিটি   অভিনন্দন  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close