শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ      কিছু রাজনৈতিক দল বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে : প্রধানমন্ত্রী      বাসায় গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে এমন কার্ড চাইলেন আসিফ মাহমুদ      নিউইয়র্ক সফরে ট্রাম্প-তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা      হামে আরও চার শিশুর মৃত্যু, নতুন রোগী ৯১৭      জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      বিমানকর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার      
প্রিয় ক্যাম্পাস
জাপানি প্রতিনিধি দলের শেকৃবি সফর, শিক্ষা-গবেষণায় নতুন সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৫:১৯ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, ব্যবসায়িক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) সফর করেছে। রোববারের এ সফরে শিক্ষা, গবেষণা, কৃষি, বায়োটেকনোলজি, স্বাস্থ্যসেবা, দুর্যোগ ব্যবস্থাপনা, মানবসম্পদ উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়।

রোববার (১৬ আগস্ট) শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ প্রতিনিধি দলকে স্বাগত জানান। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোসা. নুর মহল আক্তার বানুসহ শেকৃবির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও আবাসিক হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন।

জাপানি প্রতিনিধি দলে হিরোশিমা প্রিফেকচারাল ইউনিভার্সিটির অধ্যাপক ও ডিন অধ্যাপক শিনজিরো ওগিতা, মেইসেইবো কো., লিমিটেড ও ওকায়ামা ইউনিভার্সিটি অব সায়েন্সের প্রতিনিধি পরিচালক ও সম্মানসূচক অধ্যাপক ড. হিরোকি হামাদা, নাগাসে ভিটা কো., লিমিটেডের পেশাগত পরামর্শক প্রকৌশলী ড. দাইজো কুডো, তোকাই বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মিওয়া আবে ও ড. তাদাশি উচিয়ামাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

মতবিনিময় সভায় উদ্ভিদ জৈবপ্রযুক্তি, প্ল্যান্ট সেল ইঞ্জিনিয়ারিং, টিস্যু ও অর্গান কালচার, বায়োরিসোর্স উন্নয়ন, খাদ্য ও পুষ্টি, কার্যকরী খাদ্য, শিল্প জৈবপ্রযুক্তি, এনজাইম প্রযুক্তি, ফার্মেন্টেশন, প্রসেস ইঞ্জিনিয়ারিং, নগর ও আঞ্চলিক পরিকল্পনা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, স্বাস্থ্যসেবা ও কৃষিসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সভায় বাংলাদেশ ও জাপানের মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণা সহযোগিতা, কৃষি ও প্রযুক্তি, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং শিক্ষার্থী ও গবেষক বিনিময় কার্যক্রম সম্প্রসারণে যৌথ উদ্যোগ নেওয়ার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, জাপানি প্রতিনিধি দলের এ সফর দুই দেশের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের বিদ্যমান সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। পাশাপাশি যৌথ গবেষণা, জ্ঞান ও প্রযুক্তি বিনিময়, একাডেমিক সহযোগিতা এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব সম্প্রসারণে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close