শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
প্রিয় ক্যাম্পাস
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন দুই সহকারী প্রক্টর নিয়োগ
কুবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নতুন দুই সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মঞ্জুর হোসেন এবং ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক হালিমা আক্তার।

রোববার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ সূত্রে জানা যায়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের স্থলাভিষিক্ত হয়ে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মঞ্জুর হোসেনকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক শাহিনুর আক্তারের স্থলে ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক হালিমা আক্তারকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, উভয় শিক্ষক যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।

নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে ড. মো. মঞ্জুর হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি তিনি কৃতজ্ঞ। তাঁর ওপর আস্থা রেখে দায়িত্ব দেওয়ায় তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রেখে প্রশাসনের প্রত্যাশা ও নির্দেশনা অনুযায়ী সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।”

সহকারী প্রক্টর হালিমা আক্তার বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়ে তিনি আনন্দিত ও গর্বিত। তাঁর ওপর আস্থা রেখে দায়িত্ব দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।”

বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা, নিরাপত্তা ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে সহযোগিতা করা এবং শিক্ষার্থীদের মতামত ও সমস্যাকে গুরুত্ব দিয়ে সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের কথা জানান তিনি। এ দায়িত্ব পালনে সবার দোয়া, সহযোগিতা ও দিকনির্দেশনাও কামনা করেন।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা বিশ্ববিদ্যালয়   সহকারী প্রক্টর নিয়োগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close