শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● কুড়িগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত      ● ঝুঁকিপূর্ণ জানিয়ে নোটিশ, তবু অনুমোদন ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট      ● কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ১০ পর্যটকের মৃত্যু      ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      
প্রিয় ক্যাম্পাস
ঢাবির চারুকলা অনুষদে ‘দোলন বর্ষা আর্ট এক্সিবিশন’ শুরু
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৬:৪৬ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

শিশু-কিশোরদের সৃজনশীলতা, শিল্পচর্চা ও প্রকৃতিপ্রেমকে উৎসাহিত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে শুরু হয়েছে ‘দোলন বর্ষা আর্ট এক্সিবিশন-২০২৬’। 

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৪টায় আনন্দঘন পরিবেশে ছয় দিনের এ প্রদর্শনীর উদ্বোধন হয়।

প্রখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী মাহবুব জামাল শামীম প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাবির চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের অধ্যাপক এএএম কাওসার হাসান। 

দোলন শিশুদের পত্রিকার আয়োজনে প্রদর্শনীতে দেশের বিভিন্ন স্থান থেকে শিশু-কিশোরদের বর্ষা বিষয়ক আঁকা ছবি স্থান পেয়েছে। বৃষ্টি, নদী, কাশবন, সবুজ প্রকৃতি, গ্রামবাংলার জীবন ও বর্ষার নানা অনুষঙ্গ শিশুদের রঙ-তুলিতে ফুটে উঠেছে। তাদের কল্পনা ও সৃজনশীলতার এই বৈচিত্র্যময় প্রকাশ প্রদর্শনীকে করে তুলেছে প্রাণবন্ত ও নান্দনিক।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ান নিউজ বিডির সম্পাদক আল মামুন শাওনসহ শিল্পী, শিক্ষক, অভিভাবক ও শিল্পপ্রেমীরা।

অনুষ্ঠানে দোলন শিশুদের পত্রিকার সম্পাদক কামাল মুস্তাফা বলেন, ‘শিশুদের হাতে রঙ-তুলির মাধ্যমে প্রকৃতি ও বর্ষার সৌন্দর্যকে তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মকে শিল্পচর্চায় উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।’

প্রদর্শনীর সার্বিক সমন্বয়ে রয়েছেন দোলন আর্ট এক্সিবিশনের কো-অর্ডিনেটর সুরাইয়া সিদ্দিকী বৃষ্টি। এক্সিবিশন সহযোগিতায় রয়েছেন বিপ্লবী সরকার ও রবিন।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের জন্য নিয়মিতভাবে এমন সৃজনশীল আয়োজন অব্যাহত থাকবে। তাদের আঁকা ছবি প্রদর্শনের মাধ্যমে শিশুরা যেমন নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পাচ্ছে, তেমনি দর্শনার্থীরাও শিশুদের চোখে দেখা বর্ষার বাংলাদেশকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ পাচ্ছেন।

প্রদর্শনী চলবে ১৭-২২ আগস্ট প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

শিশু-কিশোরদের রঙ-তুলিতে আঁকা বর্ষার নান্দনিক বাংলাদেশ দেখতে অভিভাবক, শিল্পী, শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের শিল্পপ্রেমীদের প্রদর্শনীতে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দোলন বর্ষা আর্ট এক্সিবিশন   ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা   শিশু-কিশোরদের চিত্র প্রদর্শনী   বর্ষার ছবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close