শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল পাঁচ দিনের রিমান্ডে       ● ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৭৮২      ● হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু      ● ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর      ● ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৫ হাজার চিকিৎসক নিয়োগ      
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে তিন পাইলটসহ নিহত ১৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমাবর্ষণে ইরানে তিন পাইলটসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) তিন পাইলটের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) আইআরজিসি এ তথ্য জানিয়েছে।

নিহত পাইলটরা হলেন মোজতবা বাঘেরি, হামেদ ওকাতি ও হোসেইন মাহদাভিয়ান। তাদের মধ্যে প্রথম দুইজন নৌবাহিনীর এবং তৃতীয়জন বিমানবাহিনীর পাইলট ছিলেন।

তবে কোথায় তারা মার্কিন হামলার শিকার হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ইরান। নিহত হওয়ার সময় তারা কোনো যুদ্ধবিমান চালাচ্ছিলেন কি না কিংবা সামরিক কোনো অভিযানে অংশ নিয়েছিলেন কি না, সেটিও স্পষ্ট করা হয়নি।

এর আগে নৌবাহিনীর আরও ছয় সদস্যের মৃত্যুর তথ্য জানিয়েছিল ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, গত মঙ্গলবার (১ আগস্ট) ও বুধবার (২ আগস্ট) যুক্তরাষ্ট্রের হামলায় বিভিন্ন এলাকায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে সাতজন এবং কেরমানশাহ প্রদেশে আইআরজিসির চার সদস্য নিহত হয়েছেন। উপসাগরের লাভান দ্বীপে আধাসামরিক বাহিনীর তিন সদস্য এবং ফার্স প্রদেশে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এ ছাড়া হরমুজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে চারজন নিহত হওয়ার জন্যও ইরানি কর্মকর্তারা মার্কিন হামলাকে দায়ী করেছেন। তবে নৌবাহিনীর ছয় সদস্যের মৃত্যু খুজেস্তানে নিহত সাতজনের হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

সূত্র : এএফপি

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  যুক্তরাষ্ট্রের হামলা   ইরান   মার্কিন বোমাবর্ষণ   আইআরজিসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close