শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      ● ডেঙ্গুর বিষাক্ত ছোবলে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু      ● গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট      ● বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত      
প্রিয় ক্যাম্পাস
ইবি শিক্ষার্থীর বাবা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
ইবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৪ পিএম আপডেট: ০৭.০৯.২০২৬ ১২:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া ইসলামের বাবা মনিরুল ইসলাম গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার বাড়ি যশোরের চৌগাছা উপজেলার কাঁদবিলা গ্রামে।

খোঁজ নিয়ে জানা যায়, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) চিকিৎসার জন্য মনিরুল ইসলামকে যশোরে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হয়। সেদিন জুমার নামাজ পড়ার জন্য যশোর সদর হাসপাতাল জামে মসজিদে যান। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি ডিমেনসিয়া ও হেপাটাইটিস বি তে আক্রান্ত।

নিখোঁজের ঘটনায় তাৎক্ষণিকভাবে যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি যশোরের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপ ও অনলাইনে তার সন্ধান চেয়ে পোস্ট করা হলেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

সুমাইয়া ইসলাম বলেন, “আমার আব্বু ডিমেনসিয়া ও হেপাটাইটিস বি রোগে আক্রান্ত। গত শুক্রবার তাকে চিকিৎসার জন্য যশোরে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল। সেদিন জুমার নামাজ পড়ার জন্য তিনি শহরের একটি মসজিদে যান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা থানায় জিডি করেছি এবং বিভিন্ন জায়গায় তাঁর সন্ধান চেয়ে পোস্ট করেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো খোঁজ পাইনি।”

তিনি আরও বলেন, “আমাদের পরিবারে আমরা তিন ভাই-বোন। বড় বোন বিবাহিত এবং ভাই দেশের বাইরে থাকে এবং আমার আম্মুর শারীরিক অবস্থাও খুব খারাপ তিনি কিডনিতে পাথর ও জরায়ুর ইনফেকশনে ভুগছেন। পরিবারে এই মুহূর্তে সাপোর্ট দেওয়ার মতো একমাত্র আমিই আছি। আব্বুকে নিয়ে আমরা অত্যন্ত উদ্বেগের মধ্যে আছি।”

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, “ইতোমধ্যে একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। এরপর থেকেই আমরা তার সন্ধানে কাজ করছি। তাকে সর্বশেষ যেখানে দেখা গেছে, সেখানেও অনুসন্ধান করা হয়েছে। খোঁজ পাওয়া গেলে দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

মনিরুল ইসলামের এর সন্ধান পেয়ে থাকলে বা তাকে কোথাও দেখে থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ: ০১৯৭১৫০২২৪৫


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  ইসলামী বিশ্ববিদ্যালয়   নিখোঁজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close