বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
প্রিয় ক্যাম্পাস
বিজেএস পরীক্ষায় মেধাক্রমে ৩৭তম গবি শিক্ষার্থী পিংকি
গবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪২ পিএম
অনামিকা মজুমদার পিংকি। ছবি: প্রতিনিধি

অনামিকা মজুমদার পিংকি। ছবি: প্রতিনিধি

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) আইন বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী অনামিকা মজুমদার পিংকি অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সিভিল জজ পদে মেধাক্রমে ৩৭তম হয়ে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ১৮তম বিজেএস পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়। কমিশনের ওয়েবসাইটেও ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে সহকারী জজ পদে ২০০ জন প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

বিজেএস পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত হয়ে অনামিকা মজুমদার পিংকি বলেন, ‘সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় অনুভূতি ভাষায় বলে ব্যাক্ত করা  যাবে না। বাবার দিকনির্দেশনায় বিচারক হওয়ার মাধ্যমে স্বপ্ন পূরণ হয়েছে। কঠোর অধ্যাবসায় ও পরিশ্রমের ফলে বিজেএস পরীক্ষায়  মেধাক্রমে ৩৭তম স্থান অর্জন করেছি। আমার রুটিন মাফিক নিয়মিত  পড়া ও  প্রত্যেকটা টপিকস গভীরভাবে বুঝে পড়েছি।’

তিনি আরও বলেন, ‘এ অর্জনে আমার পরিবার ও শিক্ষকদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার ওপর অর্পিত দায়িত্ব যেন সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে পালন করতে পারি, এ জন্য সকলের দোয়া প্রার্থনা করছি।’

আইন বিভাগের সহকারী অধ্যাপক ফারাহ ইকবাল বলেন, ‘প্রথমবারের মতো আইন বিভাগের শিক্ষার্থী অনামিকা মজুমদার পিংকির এ সাফল্যে বিভাগের অর্জনের পূর্ণতা পেয়েছে। শিক্ষার্থীদের অধ্যাবসায়ের ও দৃঢ় কল্পের মাধ্যমে সাফল্য অর্জন সম্ভব। এ অর্জন আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা। আমরা এ অর্জনের জন্য গর্বিত। আশা রাখি আইন বিভাগে  শিক্ষার্থীদের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন দেশের অধস্তন আদালতের বিচারক নিয়োগের জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা আয়োজন করে। প্রাথমিক, লিখিত ও মৌখিকসহ বিভিন্ন ধাপের পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  গবি   বিজেএস   পরীক্ষা   মেধাক্রম  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close