শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১০ এএম আপডেট: ২৬.০৯.২০২৬ ১০:১২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রীমঙ্গল উপজেলা শাখার নবগঠিত ৩১ সদস্যের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টায় শ্রীমঙ্গল শহরের রিজিক রেস্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

শ্রীমঙ্গল উপজেলা এনসিপির আহ্বায়ক দেওয়ান কয়েছ আহমেদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমেদ এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. রেজওয়ান আহমেদ রাজু। 

এসময় উপস্থিত ছিলেন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ গোয়ালা, যুগ্ম আহ্বায়ক শুকুর মিয়া, যুগ্ম সদস্যসচিব মো. আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক মো. ইয়াসিন তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কাইয়ুম মিয়া ও মোহাম্মদ হোসাইন আহমেদ জয়।

সভায় নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পাশাপাশি উপজেলা পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার ও আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য গত ১১ আগস্ট ২০২৬ মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির অনুমোদনে শ্রীমঙ্গল উপজেলা এনসিপির এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  জাতীয় নাগরিক পার্টি   আহ্বায়ক কমিটি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close