বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● কল্যাণপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪      ● বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী      ● দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণে গতি আনার নির্দেশ প্রধানমন্ত্রীর      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮২      ● মিরপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন      ● গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ      ● ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন      
প্রিয় ক্যাম্পাস
বিতর্কের মঞ্চে সেরা তর্কজয়, রানার্সআপ ভার্বাল টাইটানস
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১০:৩৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অনুষ্ঠিত আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ‘ব্যাটল অব ওয়ার্ডস ৩.০’-এ চ্যাম্পিয়ন হয়েছে তর্কজয়। প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে ভার্বাল টাইটানস। ফাইনাল রাউন্ডে দুই দলের যুক্তি ও পাল্টা যুক্তির লড়াই শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তর্কজয়।

পবিপ্রবি ডিবেটিং সোসাইটি ও পবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের বেনজিন-১ ও বেনজিন-২ কক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে তিনটি বিশ্ববিদ্যালয় থেকে মোট ১৪টি দল অংশ নেয়।

চার ধাপে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের বাধা পেরিয়ে ফাইনালে জায়গা করে নেয় তর্কজয় ও ভার্বাল টাইটানস। প্রতিটি পর্বে অংশগ্রহণকারী দলগুলো যুক্তি উপস্থাপন, বিশ্লেষণী চিন্তা ও বাগ্মিতার দক্ষতা প্রদর্শন করে।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিএমসিডিসির সাবেক সেক্রেটারি হাসনাইন, ন্যাশনাল ডিবেট ফেডারেশনের (এনডিএফ) কো-চেয়ারম্যান সোহেল, পবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি আরমান বিন আওলাদ, সাধারণ সম্পাদক মো. শাকলাইন মোস্তাক শাকিল, সহসভাপতি মো. জয় ভাঙ্গী এবং উদিতা সরকার।

আয়োজন সম্পর্কে পবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি আরমান বিন আওলাদ বলেন, ‘ব্যাটল অব ওয়ার্ডস ৩.০’ নবীন বিতার্কিকদের নিজেদের যুক্তি, জ্ঞান ও আত্মবিশ্বাস প্রকাশের সুযোগ তৈরি করেছে। মেধা ও মননশীলতার চর্চা অব্যাহত রাখার পাশাপাশি নতুন বিতার্কিকদের এগিয়ে নিতে সংগঠনটি কাজ করবে।

পবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি মাহির আসহাব বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতির পাশাপাশি প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নেও গুরুত্ব দেয় সংগঠনটি। এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা যোগাযোগ, বিশ্লেষণী চিন্তা ও আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ পেয়েছে।

আয়োজকদের মতে, বিতর্ক প্রতিযোগিতার মতো আয়োজন শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা বিকাশের পাশাপাশি সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরিতে সহায়ক। শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

কেকে/সাশ


আরও সংবাদ   বিষয়:  বিতর্ক   পবিপ্রবি   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close